ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

বিশ্বে ক্ষুধার্ত ৬৪ কোটি মানুষ, সবচেয়ে বেশি খাবার অপচয় মালদ্বীপে

বিশ্বে ক্ষুধার্ত ৬৪ কোটি মানুষ, সবচেয়ে বেশি খাবার অপচয় মালদ্বীপে

আন্তর্জাতিক, অন্যান্য

বিশ্বে ক্ষুধার্ত ৬৪ কোটি মানুষ, সবচেয়ে বেশি খাবার অপচয় মালদ্বীপে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বিশ্বজুড়ে প্রতি পাঁচ প্লেট খাবারের মধ্যে প্রায় এক প্লেটই অপচয় হচ্ছে। অথচ ২০২৫ সালে বিশ্বের প্রায় ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার্ত ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে ১০০ কোটি টনের বেশি খাবার নষ্ট হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রকাশিত আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাবে, ২০২২ সালে বিশ্বে প্রায় ১০৫ কোটি টন খাবার অপচয় হয়েছে। এর ৬০ শতাংশই নষ্ট হয়েছে পরিবারে। রেস্তোরাঁ ও খাদ্যসেবা খাতে ২৮ শতাংশ এবং খুচরা বিক্রয়কেন্দ্রে ১২ শতাংশ খাবার অপচয় হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু খাদ্য অপচয়ে বিশ্বে শীর্ষে রয়েছে মালদ্বীপ। দেশটিতে একজন মানুষ বছরে গড়ে প্রায় ২৬০ কেজি খাবার অপচয় করেন। এরপর রয়েছে সিরিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, সেশেলস, মেক্সিকো ও তিউনিসিয়া। এসব দেশে মাথাপিছু বার্ষিক খাদ্য অপচয় ২১০ কেজির বেশি। অন্যদিকে স্পেনে এই পরিমাণ প্রায় ৩৯ কেজি বা তার কম।


খাদ্য অপচয়ের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতিবছর এক লাখ কোটি ডলারের বেশি ক্ষতি হচ্ছে। পাশাপাশি বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ৮ থেকে ১০ শতাংশের জন্য খাদ্য অপচয় ও খাদ্যক্ষয় দায়ী।


বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত কেনাকাটা, সঠিকভাবে খাবার সংরক্ষণ, প্রয়োজনমতো রান্না, অবশিষ্ট খাবার পুনর্ব্যবহার এবং জৈব বর্জ্য থেকে কম্পোস্ট তৈরির মাধ্যমে অপচয় কমানো সম্ভব।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন