ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ সদস্যের, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ সদস্যের, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

সারা বাংলা

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ সদস্যের, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস। এ সময় বাবলাতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন