ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে রাতে নুডলস খাওয়ার কয়েক ঘণ্টা পরই ৩ শিশুসহ পরিবারের ৫ সদস্যের মৃত্যু

ভারতে রাতে নুডলস খাওয়ার কয়েক ঘণ্টা পরই ৩ শিশুসহ পরিবারের ৫ সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক, ভারত

ভারতে রাতে নুডলস খাওয়ার কয়েক ঘণ্টা পরই ৩ শিশুসহ পরিবারের ৫ সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি খাবারে বিষক্রিয়া (ফুড পয়জনিং) বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশের ফিল্ড ইউনিট ও ফরেনসিক দল।

নিহতরা হলেন- মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), তাদের দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাত (৩) এবং কন্যা মিষ্টি (৭)।

 

প্রতিবেশী ও নিহত মহেশের মায়ের বরাতে জানা গেছে, আগের রাতে পরিবারের সবাই মিলে নুডলস খেয়েছিলেন। তবে বিষক্রিয়া থেকেই এই মৃত্যু কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন এবং বৈজ্ঞানিক তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বুলেন্স এবং খাদ্য নিরাপত্তা বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন