ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার: হুইপ দুলু

প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার: হুইপ দুলু

সারা বাংলা

প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নে বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (১৭ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টির দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণের কাজ শুরু হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একটি দেশকে পৃথিবীর মানচিত্রে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষার বিকল্প নেই। সে লক্ষ্যেই তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং গত বাজেটে এই খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ করেছে।’ তিনি আরও উল্লেখ করেন, সরকার কেবল শিক্ষার অবকাঠামোগত উন্নয়নই নয়, সামগ্রিক মানোন্নয়নেও নানা কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে।

 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌসী বেগম এবং প্রধান শিক্ষক আফসার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন