আন্তর্জাতিক
সৌদি উপকূলে ছোট নৌকা থেকে ট্যাঙ্কারে আরপিজি হামলা

সৌদি আরবের আল জুবাইল উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে রকেট-প্রপেল্ড গ্রেনেড (আরপিজি) হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির আল জুবাইল থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটি জানায়, একটি ছোট নৌকা থেকে ছোড়া আরপিজির আঘাতে জাহাজটির পেছনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা সব ক্রু নিরাপদ ও অক্ষত রয়েছেন।
হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এবং এর ফলে কোনো পরিবেশগত বিপর্যয় বা তেল নিঃসরণ ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন