ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

শান্তি বজায় রাখার মুচলেকায় মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

শান্তি বজায় রাখার মুচলেকায় মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক, ভারত

শান্তি বজায় রাখার মুচলেকায় মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই অক্টোবর ২০২৬ ০৫:৪৬:২৭ অপরাহ্ন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচনে কথিত কারচুপির প্রতিবাদে ‘তিরঙ্গা মিছিল’ আয়োজনের আগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দিল্লির একটি আদালত ৫০ হাজার রুপির বন্ডে শান্তি বজায় রাখার মুচলেকা দেওয়ার শর্তে তার মুক্তির নির্দেশ দেন।


শুনানি শেষে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন অভিজিৎ। শুক্রবার দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে মিছিলের আগেই তাঁকে আটক করে পুলিশ। পরে শান্তিভঙ্গের অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


একই দিন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়। শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর পুলিশি পদক্ষেপকে বেআইনি দাবি করে কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করেন নেহা।


তিনি ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বন্ধ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও কারাদণ্ড দাবি করেন।


পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যান চলাচল নির্বিঘ্ন করতে শুক্রবার প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছিল। কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।


এদিকে, যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে সিজেপির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস বিচারিক হেফাজতে রয়েছেন। বিজেপি চলমান বিক্ষোভকে বিদেশি অর্থায়নে অরাজকতা সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ করেছে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন