ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝিনাইদহ সদরে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ সদরে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

সারা বাংলা

ঝিনাইদহ সদরে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঝিনাইদহ সদরের বকশি-চাঁদপুর গ্রামে বড় ভাইয়ের কোদালের কোপ ও মারধরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সোহান মন্ডল (২৬)। তিনি ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল পলাতক রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে মাঝে মধ্যেই সুমন মন্ডলের সঙ্গে ছোট ভাই সোহানের স্ত্রীর ঝগড়া হতো। এরই জেরে বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে সোহান মন্ডলের সঙ্গে বড় ভাই সুমন মন্ডলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথার পেছনের দিকে কোপ দেন এবং আরও কয়েকটি আঘাত করেন। এ সময় সোহানের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সুমন পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন