ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, প্রতিভা বিকাশ, কর্মসংস্থান, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা এবং আইনি সহায়তা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ এবং গণপরিবহন ও ভবনে প্রবেশগম্যতা নিশ্চিতের মতো বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

 

 

এ ছাড়া সংরক্ষিত নারী আসনে তাঁদের প্রতিনিধিত্বের বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে জানান তিনি।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন