খেলাধুলা, ফুটবল
কাল ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি

আগামীকাল (১৭ অক্টোবর ২০২৬) রবিবার ভুটান সফরের পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তিনি বাংলাদেশে ট্রানজিট নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্ভাব্য আগমন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে সংস্থাটি।
ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে ইনফান্তিনো সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন। বাংলাদেশে যাত্রাবিরতির সিদ্ধান্ত হলে তাঁর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি রাখছে বাফুফে।
এ বিষয়ে সমন্বয় করতে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বাফুফের সাধারণ সম্পাদক। ইনফান্তিনো বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে তাঁর সঙ্গে বাফুফে সভাপতি ও সহসভাপতিদের সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
ডিবিসি/ আরএফই