ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন প্রয়াত বিএনপি নেতার স্ত্রী

কিশোরগঞ্জে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন প্রয়াত বিএনপি নেতার স্ত্রী

সারা বাংলা

কিশোরগঞ্জে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন প্রয়াত বিএনপি নেতার স্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতের পক্ষ থেকে উপহার পাওয়া একটি সেলাই মেশিন ফেরত দিয়েছেন প্রয়াত বিএনপি নেতা সাইফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেলাই মেশিন দেওয়ার খবর ও ছবি ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে তিনি সেটি ফেরত দেন।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কটিয়াদীর উত্তর জামষাইট গ্রামে বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত সভাপতি সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা। তবে শনিবার সকালে জামায়াতের স্থানীয় নেতারা মেশিনটি তাদের বাড়ি থেকে ফেরত নিয়ে যান। 

 

এ সময় এক ভিডিও বার্তায় ঝুমা আক্তার জানান, তিনি জানতেন স্বামীর এক বন্ধু মেশিনটি দিয়েছেন। এটি জামায়াতের পক্ষ থেকে দেওয়া তা তিনি জানতেন না। পরে বিষয়টি জানার পর এবং গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় তিনি তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর পারিবারিক সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় ঝুমা আক্তারের অনুরোধেই মেশিনটি ফিরিয়ে আনা হয়েছে। কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জানান, পরিবারটি অসহায় হওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকেই এই সহায়তা দেওয়া হয়েছিল। তবে সেলাই মেশিন ফেরত দেওয়ার সময় উপস্থিত থাকা বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন দাবি করেন, ব্যক্তিগত উদ্যোগকে রাজনৈতিক রং দেওয়ায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই পরিবারটি মেশিনটি ফেরত দিয়েছে।

 

এদিকে এ ঘটনায় রাজনৈতিক চাপের অভিযোগ নাকচ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি বলেন, কোনো রাজনৈতিক চাপ ছাড়াই ওই নারী ছবি প্রচারের কারণে ক্ষুব্ধ হয়ে মেশিনটি ফেরত দিয়েছেন। তিনি আরও জানান, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শুরু থেকেই পরিবারটির পাশে রয়েছে। বর্তমানে তাদের বাড়ি মেরামত, শৌচাগার নির্মাণ ও ঝুমা আক্তারের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন