খেলাধুলা, ফুটবল
নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

নভেম্বরের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সূচি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
নভেম্বরে এশিয়া সফরের পরিকল্পনা থাকলেও কোচ লিওনেল স্ক্যালোনির অনুরোধে তা বাতিল করা হয়েছে। লিওনেল মেসির বিদায়ের পর নতুন প্রজন্মকে প্রস্তুত করতে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চান স্ক্যালোনি। সেই ভাবনা থেকেই বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন উরুগুয়ে ও কোস্টারিকাকে বেছে নিয়েছে আর্জেন্টিনা।
১৩ নভেম্বর বুয়েনস আয়ার্সে উরুগুয়ের মুখোমুখি হবেন হুলিয়ান আলভারেজ ও নিকো পাজরা। এরপর ১৭ নভেম্বর কর্ডোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে দলটি।
তবে ম্যাচ দুটির আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে লওতারো মার্তিনেজের চোট। ইন্টার মিলান জানিয়েছে, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। ফলে নভেম্বরের প্রীতি ম্যাচ দুটিতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ডিবিসি/ আরএফই