ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

তুরস্কে নামাজ পড়াতে প্রতিদিন ৫ হাজার ধাপ পাড়ি দেন ইমাম

তুরস্কে নামাজ পড়াতে প্রতিদিন ৫ হাজার ধাপ পাড়ি দেন ইমাম

আন্তর্জাতিক, আরব

তুরস্কে নামাজ পড়াতে প্রতিদিন ৫ হাজার ধাপ পাড়ি দেন ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে ঐতিহাসিক একটি মসজিদে নামাজ পড়াতে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ধাপের দুর্গম পথ পাড়ি দেন ইমাম সিবগাতুল্লাহ বিলমেজ। পাহাড়ের চূড়ায় অবস্থিত ভান দুর্গের সুলেমান হান মসজিদে পৌঁছাতে তাকে খাড়া ও পাথুরে পথ বেয়ে উঠতে হয়।

গত পাঁচ মাস ধরে মসজিদটিতে ভারপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বিলমেজ। প্রতিদিন আতাতুর্ক সাংস্কৃতিক উদ্যান থেকে হেঁটে মসজিদে পৌঁছান তিনি। সেখানে আজান দেওয়া, জামাতে নামাজ পড়ানো এবং দেশি-বিদেশি পর্যটকদের মসজিদের ইতিহাস জানানো তার নিয়মিত কাজ।


মসজিদটির নির্মাণকাল নিশ্চিতভাবে জানা না গেলেও ১৫৩৪ সালে অটোমান সুলতান প্রথম সুলেমান এটি সংস্কার করেছিলেন। তিন বছর আগে পুনরায় সংস্কার করে মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয়।


বিলমেজ জানান, জোহরের নামাজের আগে তিনি মসজিদে পৌঁছান এবং মাগরিবের নামাজ শেষে নেমে আসেন। জাদুঘর কর্তৃপক্ষের অধীনে থাকায় মসজিদটিতে ফজর ও এশার নিয়মিত জামাত হয় না।


তিনি বলেন, ‘পথটি ক্লান্তিকর হলেও স্বেচ্ছায় দায়িত্ব পালন করি বলে এতে আনন্দ পাই।’


মসজিদে আসা বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তার ইংরেজি ভাষার দক্ষতাও বেড়েছে। পর্যটকদের তিনি মসজিদ, প্রাচীন উরার্তু দুর্গ ও পুরোনো ভান শহরের ইতিহাস জানান। পাশাপাশি ইসলাম সম্পর্কে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


বিলমেজ বলেন, দুর্গম পথ পেরিয়ে চূড়ায় পৌঁছে চারপাশের মনোরম দৃশ্য দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। এমন মূল্যবান দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষের দোয়া ও ভালোবাসাকে নিজের জন্য বড় সম্মান বলে মনে করেন তিনি।


সূত্র: ডেইলি সাবাহ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন