ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

বাংলাদেশ, সারা বাংলা

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুলাল মিস্ত্রী নামে (৬৫) এক পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত দুলাল মিস্ত্রী ভেন্নাবাড়ি গ্রামের সুরেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন