ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৯, আহত অনেকে

কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৯, আহত অনেকে

আন্তর্জাতিক, ভারত

কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৯, আহত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে

কলকাতার চোরবাগান এলাকায় সপ্তমীর সন্ধ্যায় পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও অন্তত ৩৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর সন্ধ্যায় উত্তর ও মধ্য কলকাতায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি থেকে বাঁচতে বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ একসঙ্গে মণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ঠেলাঠেলিতে কয়েকজন মণ্ডপের ভেতরের বৃত্তাকার 'এলিভেটেড করিডোর'-এ পড়ে গেলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে একটি সূত্রের দাবি, পূজামণ্ডপের কাঠামো ভেঙেও এই বিপত্তি ঘটে থাকতে পারে।

 

প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, সময়মতো পুলিশ বা উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে না পৌঁছানোর কারণেই এই ভয়াবহ ট্র্যাজেডির সৃষ্টি হয়েছে।

পূজার আয়োজক বিকাশ দাস জানান, ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানোই তাঁদের প্রধান লক্ষ্য। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন