ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

সারা বাংলা

ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রমজান আলী (২৯) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রমজান আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর এলাকার মো. মোস্তফার সন্তান। তিনি ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও ফার্মে কাজ করছিলেন রমজান আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। রাত ৯টার দিকে বিষয়টি স্থানীয় বাসিন্দা ও সহকর্মীদের নজরে এলে তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট রমজান আলী নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। রোগীর স্বজনেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেও তিনি কথা বলছিলেন। ধারণা করা হচ্ছে পথেই তাঁর মৃত্যু হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন