ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জাতীয়

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা। রবিবার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনা পরিবেশে তাঁর বেড়ে ওঠার স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা স্মরণ করেন। বর্তমান বিশ্বের পরিবর্তনশীল ভূ-রাজনীতি ও সামরিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সেই লক্ষ্যে দেশেই প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনের জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন