সারা বাংলা
নেত্রকোণায় প্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চেয়ে যুবককে মুখোশধারীদের গুলি

নেত্রকোণার মোহনগঞ্জে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চেয়ে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুই মুখোশধারী। রবিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
সুজনের স্ত্রী টুম্পা পালের ভাষ্য, মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চান। এ সময় একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যান তারা।
আহত সুজন খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন