ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার ও ডিআইজি

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার ও ডিআইজি

সারা বাংলা

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার ও ডিআইজি

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শারদীয় দুর্গাপূজা এবং এই উৎসব ঘিরে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। এ সময় গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তারা।

 

প্রশাসনের ঊর্ধ্বতন এই কর্মকর্তারা এ সময় আরও জানান, শারদীয় দুর্গাপূজা নিশ্ছিদ্র নিরাপত্তা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সে বিষয়ে প্রশাসনের সার্বিক তৎপরতা রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শতভাগ নিরাপত্তা বোধ করে সে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া উৎসব ঘিরে চলছে বিশেষ মাদকবিরোধী অভিযান।

 

এ সময় স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দীন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন