ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত

রাজধানী

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বাংলাদেশে নারীদের মধ্যে গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেওয়া স্তন ক্যান্সার মোকাবিলায় সরকার প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে আয়োজিত এক সচেতনতামূলক সেমিনারে এসব কথা জানান বক্তারা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

 

সেমিনারে ড. হায়দার জানান, কমিউনিটি পর্যায় থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পর্যন্ত স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণের সক্ষমতা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি উপস্থিত বক্তারা ক্যান্সার মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন