আন্তর্জাতিক, ভারত
‘ভারত ছাড়ার’ নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে ইমরান খান

ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কর্তৃক আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়ে জারি করা ‘ভারত ছাড়ার নোটিশ’-কে ‘অসাংবিধানিক’ উল্লেখ করে শনিবার বোম্বে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন অভিনেতা ইমরান খান।
গত ১০ অক্টোবর অগাস্ট ক্রান্তি ময়দানের কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে অভিবাসন ও বিদেশি আইন (আইএফএ), ২০২৫ লঙ্ঘনের অভিযোগে ১৪ অক্টোবর তার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছিল।
৪৪ বছর বয়সী এই অভিনেতা তার রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোটিশটি পুরোপুরি বাতিল ও স্থগিত করার পাশাপাশি এর কার্যকারিতার ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়েছেন।
এ ছাড়া আবেদনে অন্তর্বর্তীকালীন স্বস্তি হিসেবে আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশান্তরিত (ডিপোর্ট) করা, লুক আউট সার্কুলার (এলওসি) জারি করা, কালো তালিকাভুক্ত করা কিংবা তাঁর ওসিআই (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া) মর্যাদার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে না পারেন।
ডিবিসি/এসডব্লিউএন