ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৭

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক, অন্যান্য

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইটে এ ঘটনা ঘটে। আগুন দ্রুত আশপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি জানান, ঘাঁটিতে একটি ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনা তার মনে পড়ে না। কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।


প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীর সরাসরি গুলিবর্ষণ প্রশিক্ষণ চলাকালে একটি গ্যাসের পাইপলাইন অথবা গ্যাসকূপে আঘাত লাগার পর বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন ঘাঁটির সীমানা পেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে যায়।


ঘাঁটির প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এডমন্টন শহরের বিভিন্ন হাসপাতালে হতাহতদের নেওয়া হচ্ছে। রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ারেন থিরস্ক জানান, আহতদের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। তার ভাষায়, এটি ১৫ থেকে ২৫ বছরে একবার ঘটতে পারে-এমন ভয়াবহ বিপর্যয়।


প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিকে গুরুতর উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথও ঘটনাটিকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। সামরিক বাহিনী এবং কেন্দ্রীয়, প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে জরুরি উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন