ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে গোসল করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জে গোসল করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে গোসল করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আবদুর রশিদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চঙ্গ শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।


নিহত আবদুর রশিদ ওই গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পা পিছলে গভীর পানিতে পড়ে যান আবদুর রশিদ। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে খুঁজতে যোগ দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।


খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন স্টেশন লিডার শাহিন আলম।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন