ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সারা বাংলা

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট-২ এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

 

গত ১৪ অক্টোবর সকাল ১০টায় টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাত সাড়ে ১০টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করে। পরদিন ১৫ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ ওই ইউনিটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে, যা এখনো পুরোপুরি চালু হয়নি।

 

অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এর কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর মধ্যে আগুনে পোড়া বিপুল টাকার মালামাল স্থানীয় দুই নেতার কাছে কম দামে বিক্রির গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বাদল জানান, কারখানার চারতলায় একটি ছোট অগ্নিকাণ্ড ঘটেছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে পোড়া মালামাল বিক্রির বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। 

 

অন্যদিকে, টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিন আলম জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জনসমক্ষে প্রকাশ করা সম্ভব হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন