ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. গাজী মন্ডল (৫৬) নামে এক ভারতীয় কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) রাতে অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গাজী মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার গান্ধীনা গ্রামের মৃত জহিরউদ্দিন মন্ডলের ছেলে। অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৩৭৬২/এ।


কারা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জ্বর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন গাজী মন্ডল। কারাগারে অবস্থানকালে হঠাৎ অচেতন হয়ে পড়লে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাত দেড়টার দিকে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।


সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন