ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলি, প্রাণ গেল ৭ বছরের বালিকার

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলি, প্রাণ গেল ৭ বছরের বালিকার

আন্তর্জাতিক

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলি, প্রাণ গেল ৭ বছরের বালিকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

গাজার মধ্যাঞ্চলে মাগহাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ বছর বয়সী এক ফিলিস্তিনি বালিকা নিহত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। নিহত শিশুটির নাম মিসক হাজেম আল-দালৌ।

চিকিৎসা সূত্র জানিয়েছে, মাগহাজি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া তাবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালালে মিসক গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতাল থেকে তার মৃতদেহ হস্তান্তরের সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।


এদিকে, দক্ষিণ গাজার রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। এছাড়া খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলেও ইসরায়েলি বাহিনী কামানের গোলা নিক্ষেপ করেছে।


২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে এসব হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন। শনিবার মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে। এছাড়া এই দীর্ঘ সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন ফিলিস্তিনি।


সূত্র: মিডল ইস্ট মনিটর


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন