ডিবিসি নিউজdbcnews.tv

আবহাওয়া

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

আবহাওয়া

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ১৬৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকায় ২৩৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

দূষণের এই তালিকায় ১৮৩ ও ১৭৩ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই ও রাজধানী নয়াদিল্লি। চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৭১)।

 

আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বিবেচনা করা হয়।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন