বিবিধ
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

ফুটবল মানেই বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা আর তারুণ্যের অদম্য উদ্দীপনা। ফুটবলকে ঘিরে এই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের এক নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজো।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ২০২৬, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দেশ—স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপে বিভক্ত দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ৯টি ম্যাচ। প্রতিটি গোল, প্রতিটি আক্রমণ আর প্রতিটি জয়কে ঘিরে তৈরি হবে রোমাঞ্চ, উত্তেজনা আর উদ্যাপনের নতুন গল্প।
২০১৮ সালের পর আবারও বাংলাদেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ আনন্দের উপলক্ষ। এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়া মোজোর জন্যও গর্বের বিষয়। তারুণ্যের প্রাণশক্তি, আবেগ ও একসঙ্গে উদ্যাপনের চেতনায় বিশ্বাসী মোজো মনে করে, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি পুরো দেশকে এক সুতোয় গেঁথে দেওয়ার শক্তি। এই অংশীদারত্বের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের মুহূর্তগুলোর সঙ্গী হতে চায় ব্র্যান্ডটি।
এ প্রসঙ্গে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলম বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক আসরের অফিশিয়াল বেভারেজ পার্টনার হতে পারা মোজোর জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি ও ফুটবলের আবেগ পুরো বাংলাদেশকে একসঙ্গে উদ্যাপনের সুযোগ করে দেয়। মোজো সব সময় এই তারুণ্য, আনন্দ ও বাংলাদেশের গর্বের মুহূর্তগুলোর পাশে থাকতে চায়।’
ডিবিসি/এসডব্লিউএন