ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ময়মনসিংহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১৪, নিরাপত্তা জোরদার

ময়মনসিংহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১৪, নিরাপত্তা জোরদার

সারা বাংলা

ময়মনসিংহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১৪, নিরাপত্তা জোরদার

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ময়মনসিংহের মুক্তাগাছার ছাপ্পান্ন প্রহর পূজামণ্ডপ কেন্দ্রীয় মন্দির ও নগরীর দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর অতিরিক্ত ডিআইজি ও কমান্ডিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা।

সোামবার (১৯ অক্টোবর) দুপুরে তারা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

 

অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১৪-এর কমান্ডিং অফিসার (সিও) মু. মাসুদ রানা জানান, তাদের আওতাধীন ছয় জেলা এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর এলাকায় এবার মোট ৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৮১৮টি এবং মুক্তাগাছা উপজেলায় ১১৬টি পূজামণ্ডপ রয়েছে।

 

এ ছাড়াও তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা এবং সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১৪।

 

এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্ভয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন