ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

অর্থসংকটে গাজায় খাদ্য সহায়তা কমাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি

অর্থসংকটে গাজায় খাদ্য সহায়তা কমাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি

আন্তর্জাতিক, আরব

অর্থসংকটে গাজায় খাদ্য সহায়তা কমাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

অর্থের অভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা ব্যাপকভাবে কমাতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে সংস্থাটির সহায়তা পাওয়া মানুষের সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমে ১৬ লাখ থেকে ১১ লাখে নেমে আসবে। শীত ঘনিয়ে আসার মধ্যে এ সিদ্ধান্তে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডব্লিউএফপি জানিয়েছে, কমিউনিটি রান্নাঘর থেকে প্রতিদিন গরম খাবার সরবরাহ ২ লাখ ৫০ হাজার থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার করা হবে। দুর্গম এলাকায় বসবাসকারীরা প্রতিদিনের পরিবর্তে এক দিন পরপর খাবার পাবেন। এ ছাড়া প্রতি মাসে আটা ও খাদ্যসামগ্রীর প্যাকেট পাওয়া মানুষের সংখ্যা ১১ লাখ থেকে কমে ছয় লাখে দাঁড়াবে।


গাজায় বাস্তুচ্যুত পাঁচ সন্তানের মা মারভাত আল-সাতারি এ সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, সাওসান বাহলুল জানান, আগে পাওয়া খাবারও তাঁর পরিবারের জন্য পর্যাপ্ত ছিল না। গাজার প্রায় ২১ লাখ মানুষের অধিকাংশই বাস্তুচ্যুত। তাদের দুই-তৃতীয়াংশ বেঁচে থাকার জন্য খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল।


ডব্লিউএফপির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজেস বলেন, চাহিদা কমে যাওয়ায় নয়, বরং অর্থায়নের ঘাটতির কারণেই সহায়তা কমানো হচ্ছে। ২০২৬ সালে ফিলিস্তিনে সংস্থাটির কার্যক্রমের জন্য আগের বছরগুলোর তুলনায় অর্ধেকেরও কম অর্থ পাওয়া গেছে। আগামী ছয় মাসের জরুরি কার্যক্রম চালাতে ৪৫ কোটি ডলার প্রয়োজন।


যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। পুনর্গঠন না হওয়া, বেকারত্ব এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার সংকটের মধ্যে খাদ্য সহায়তা কমায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করছে মানবিক সহায়তাকর্মীরা।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন