ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে চালিয়ে দেন ট্রাক, চালকের মৃত্যু

ভারতে বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে চালিয়ে দেন ট্রাক, চালকের মৃত্যু

আন্তর্জাতিক, ভারত

ভারতে বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে চালিয়ে দেন ট্রাক, চালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে একটি বিলবোর্ডকে ভুল করে মূল সড়ক ভেবে তাতে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন এক ট্রাকচালক।

দেরাদুনের আশারোড়ি অংশে ঘটা এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। কারণ হিসেবে উঠে এসেছে রাস্তার পাশের বিভ্রান্তিকর ওই বিলবোর্ডটির নাম, যেখানে গত কিছুদিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিলবোর্ডের একটি ছবি ছড়িয়ে পড়েছে এবং এর নকশা বা অবস্থান নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। তবে পুলিশ জানিয়েছে, বিলবোর্ডটির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে কি না- এমন কোনো অকাট্য প্রমাণ বা যোগসূত্র এখনো মেলেনি।

 

উল্লেখ্য, এক্সপ্রেসওয়ের ওই নির্দিষ্ট অংশে গত এক মাসেই অন্তত চার থেকে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন