ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সারা বাংলা

রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক, ধর্ষণ, অস্ত্রসহ ২৬ মামলায় অভিযুক্ত রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার ভোরে নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজিব হোসেন ওরফে মেরিল সুমন রংপুর নগরীর শালবন এলাকার আবু হানিফের ছেলে।

 

দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর এসআরবি-১৩ এর উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার রাজিব হোসেন ওরফে মেরিল সুমন দীর্ঘদিন ধরে নিজস্ব বাহিনী তৈরি করে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

 

এসআরবি আরও জানায়, বিগত সময়ে ৬টি হত্যাসহ তার বিরুদ্ধে থাকা ২৬ মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে সে জেলা হাজতে যায়। তবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবারও অপরাধজগতের নেতৃত্ব দেয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন