সারা বাংলা
ইয়াবা সেবনকালে মাদক কারবারিকে হাতেনাতে ধরে পুলিশে দিল গ্রামবাসী

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নারীসহ তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। সোমবার (১৯ অক্টোবর) রাত ১ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মধ্যম সোনাপাহাড় এলাকার মো. হানিফ (৪০), মো. নেজাম (৪৮) এবং দক্ষিণ সোনাপাহাড় এলাকার আছমা বেগম (৩৫)। এদের মধ্যে হানিফ দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করছে বলে দাবি গ্রামবাসীর।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে আমাদের জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজকে গ্রেপ্তার করি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ডিবিসি/এসডব্লিউএন