ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: হুইপ দুলু

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: হুইপ দুলু

সারা বাংলা

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। তাই সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হুইপ দুলু জানান, শারদীয় দুর্গাপূজা চলাকালীন প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাহারায় নিয়োজিত থাকবে, যাতে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারে।

 

সরকারের অনুদানের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৬ বছর পর এই প্রথম তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পূজামণ্ডপগুলোতে ৬০০ কেজি করে চাল সরকারি সহায়তা প্রদান করেছে। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে এমপি হিসেবে আরও ২০০ কেজি যুক্ত করে প্রতিটি মন্দিরে মোট ৮০০ কেজি করে চাল বরাদ্দ নিশ্চিত করেছেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় ভক্তবৃন্দ ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন