ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, আটক ৪১

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, আটক ৪১

সারা বাংলা

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, আটক ৪১

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে অক্টোবর ২০২৬ ০৮:১০:০৭ অপরাহ্ন

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ও অভিযানকারী দলের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে ৪১ জেলেকে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর কলিকাল চরে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার বন্ধে সোমবার ভোরে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ড পদ্মা নদীতে অভিযান শুরু করে। চার ঘণ্টার অভিযানে ৪১ জেলেকে আটক ও প্রায় দুই লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

 

পরে কলমির চরে অভিযান চালানোর সময় শতাধিক জেলে সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালান। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ সদস্য আহত হন। পরে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জেলেদের ধাওয়া দিয়ে কয়েকজনকে চরের মধ্যে ঘিরে রাখেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন