ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে বাসের রেষারেষিতে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলে বাসের রেষারেষিতে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ২

সারা বাংলা

টাঙ্গাইলে বাসের রেষারেষিতে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ২

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একটি বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজন ওই বাসের সুপারভাইজার মো. সুমন। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর বাসটি অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দেওয়া শুরু করে। 

 

একপর্যায়ে সামনে যেতে না পেরে চালক বাসটিকে সার্ভিস লেনে নামিয়ে দেন। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটি ও দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুজন মারা যান।

 

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন