ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পিরোজপুরে ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

পিরোজপুরে ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

সারা বাংলা

পিরোজপুরে ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রলার ডুবে অর্পিতা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা রিনা বেপারী (৩৫) এখনও নিখোঁজ রয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা দেখে শংকর বেপারী তার স্ত্রী-সন্তান নিয়ে ট্রলারে করে ভরতকাঠীর গ্রামের বাড়ি ফিরছিলেন। ট্রলারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি (প্রায় ৫০ জন) যাত্রী ও ৬টি ভারী মোটরসাইকেল ছিল। শ্রীরামকাঠী প্রান্ত থেকে ছাড়ার পরপরই ভারসাম্য হারিয়ে ট্রলারটি পন্টুনে ধাক্কা লেগে ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে কূলে উঠতে পারলেও মা-মেয়ে নদীতে তলিয়ে যান।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১২টার দিকে নদীর তলদেশ থেকে শিশু অর্পিতার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। রাত গভীর হওয়ায় উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখা হয় এবং নিখোঁজ মায়ের সন্ধানে মঙ্গলবার সকালে পুনরায় অভিযান শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অতিরিক্ত যাত্রী তোলার কারণে ঘটা এ দুর্ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন