ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ অন্তত ১২

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ অন্তত ১২

আন্তর্জাতিক

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিণো প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় অবৈধ সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। স্থানীয় দুর্যোগ মোকাবিলা কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ১২ থেকে ১৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

ঘন বর্ষাবনে ঘেরা দুর্গম এলাকা হওয়ায় সেখানে উদ্ধারকাজ ও যোগাযোগ ব্যাহত হচ্ছে। কলম্বিয়ার গ্রামাঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তাহীন এ ধরনের অবৈধ খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে গত আগস্ট মাসেও একই প্রদেশে খনি ধসে ১৩ জনের মৃত্যু হয়েছিল।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন