ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে রাবণের পোস্টারে ইলন মাস্ক ও ড. ইউনূসের ছবি

ভারতে রাবণের পোস্টারে ইলন মাস্ক ও ড. ইউনূসের ছবি

আন্তর্জাতিক, ভারত

ভারতে রাবণের পোস্টারে ইলন মাস্ক ও ড. ইউনূসের ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে দশেরা উৎসব সামনে রেখে টাঙানো বিতর্কিত রাবণভিত্তিক পোস্টারে স্থান পেয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ভারতীয় রাজনৈতিক নেতা ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাকেও রাবণের দশ মুখের একটি হিসেবে দেখানো হয়েছে।

‘ভারতবিরোধী দশানন রাবণ’ শিরোনামের পোস্টারগুলো শহরের বিভিন্ন মোড়ে টাঙিয়েছে সনাতন রক্ষা সংগঠন নামের একটি সংগঠন। এতে স্থান পাওয়া ব্যক্তিদের ভারতের স্বার্থের বিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
 

পোস্টারে রাবণ হিসেবে দেখানো হয়েছে অপরাধজগতের সঙ্গে যুক্ত রাজনীতিক আতিক আহমেদকে। অন্য মুখগুলোর মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, মুখতার আনসারি, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর, বাংলাদেশের মুহাম্মদ ইউনূস, বিনিয়োগকারী জর্জ সোরোস ও আইনজীবী প্রশান্ত ভূষণ।
 

রামায়ণের দশমুখী চরিত্র রাবণকে ঘিরে পোস্টারটি তৈরি করা হয়েছে। দশেরা উদ্‌যাপনে ঐতিহ্যগতভাবে রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
 

মাস্কের নতুন বৈদ্যুতিক স্পোর্টস কার প্রদর্শনের কয়েক দিনের মধ্যেই পোস্টারে তার মুখ দেখা গেল। বৃহস্পতিবার টেক্সাসে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে দ্বিতীয় প্রজন্মের টেসলা রোডস্টার প্রদর্শন করেন তিনি। গাড়িটি বাঁকানো খাড়া র‌্যাম্প বেয়ে উঠে উল্টো অবস্থায় চলার পর শূন্যে লাফ দেয় এবং সাকশন প্রযুক্তি ও থ্রাস্টারের সাহায্যে নিরাপদে অবতরণ করে।
 

টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, গাড়িটিতে ৬০০ লিটার সংকুচিত বাতাসের সঙ্গে সংযুক্ত ১০টি থ্রাস্টার রয়েছে। তবে এই প্রদর্শনীতে দীর্ঘ সময় আকাশে ওড়ার সক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি।
 

২০১৭ সালে ঘোষিত রোডস্টারের উৎপাদন এখন ২০২৮ সালে শুরুর কথা জানিয়েছেন মাস্ক। পারফরম্যান্স, থ্রাস্ট ও রকেট-তিন সংস্করণের চূড়ান্ত দাম ঘোষণা হয়নি। প্রথম দুই সংস্করণের বুকিংয়ের জন্য জমা দিতে হবে যথাক্রমে ৫০ হাজার ও আড়াই লাখ ডলার। এক আসনের রকেট সংস্করণ শুধু আমন্ত্রিত ক্রেতাদের জন্য।
 

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন