ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

আন্তর্জাতিক, আমেরিকা

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য লাল সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় সম্ভাব্য হামলা এবং আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা জানিয়ে নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে বলেছে ওয়াশিংটন।

সোমবার মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন দূতাবাসগুলো একই ধরনের নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করে। এর আওতায় রয়েছে ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান।


সতর্কবার্তায় বলা হয়, ইয়েমেনের হুতি গোষ্ঠী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। চলমান সংঘাত দ্রুত সংশ্লিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের আগেভাগেই জরুরি পরিস্থিতি মোকাবিলার বিকল্প পরিকল্পনা তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


এতে আরও বলা হয়, ইরান ও দেশটির সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা কিংবা যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও এই ঝুঁকির মধ্যে রয়েছে।


সৌদি আরবে মার্কিন দূতাবাস নিরাপত্তা পরিস্থিতিকে জটিল বলে উল্লেখ করেছে। দূতাবাসের ভাষ্য, ইরানসমর্থিত হুতিরা দেশটির বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও যাতায়াতে গুরুতর বিঘ্ন ঘটেছে।


অন্যদিকে, কাতারে মার্কিন দূতাবাস রবিবার নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় গণমাধ্যমের খবর অনুসরণ, বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে।


সোমবার কাতার এয়ারওয়েজ জানিয়েছে, রিয়াদ ও দাম্মামগামী এবং সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। জেদ্দায় দৈনিক ফ্লাইট সাতটি থেকে কমিয়ে চারটি করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন