ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ, রাজধানী

গুলশান থানার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির ১ দিনের রিমান্ড মঞ্জুর

গুলশান থানার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির ১ দিনের রিমান্ড মঞ্জুর

অপরাধ, রাজধানী

গুলশান থানার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির ১ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

রাজধানীর গুলশান থানার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত রিমান্ডের এই আদেশ দেন।

 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক মো. আশরাফুল হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অর্থপাচারের সত্যতা যাচাইয়ে আসামির পুলিশ রিমান্ড প্রয়োজন।

 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এই রিমান্ড মঞ্জুর করেন।

 

দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানি লন্ডারিং আইনের একটি মামলার তদন্ত চলমান রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই গত সোমবার সন্ধ্যায় সিআইডির দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

 

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, জালিয়াতি, প্রতারণা এবং জুলাই আন্দোলনের সময় বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যা মামলায় র‌্যাব তাঁকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তিনি সেসব মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন