ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

সারা বাংলা

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

স্টাফ রিপোর্টার, পাবনা

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির গ্রিল কেটে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাহড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোছা. সূর্যবানু (৬০)। তিনি ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ঘাতক ছেলের নাম উদ্দিন সরদার (২৩)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার মায়ের সঙ্গে ঝামেলা ও খারাপ আচরণ করতেন। বুধবার সকালে তিনি আবারও মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। টাকা না দিলে মাকে মেরে ফেলার হুমকিও দেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তিনি। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়।

 

ঘটনার পরপরই অভিযুক্ত উদ্দিন সরদার পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাড়ির জানালার গ্রিল কেটে তাকে আটক করে।

 

এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত নেশার টাকা না পাওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন