বিবিধ
তিতুমীর কলেজ ক্রিকেট ক্লাবের সভাপতি হিমেল, সাধারণ সম্পাদক আরমান

সরকারী তিতুমীর কলেজে ক্রিকেটের মানোন্নয়ন ও সাধারণ শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দুই বছর মেয়াদী 'তিতুমীর কলেজ ক্রিকেট ক্লাব'-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহফিম খান হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ক্লাবের সফল সাবেক দপ্তর সম্পাদক আরমান সিদ্দিক। এছাড়া নতুন কমিটির পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন সাবেক কমিটির অন্যান্য অভিজ্ঞ সদস্যরা।
ক্লাবের প্রধান উপদেষ্টা হাছনাইন রানা, উপদেষ্টা আল আমিন মাতুব্বর এবং উপদেষ্টা জাহিদুল ইসলাম নাহিদ যৌথভাবে শিক্ষার্থীদের এই নতুন কমিটি অনুমোদন করেন।
কমিটি সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ক্রিকেটে আরও সক্রিয় করতে খুব শিগগিরই কলেজের ৪টি অনুষদ নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে নবগঠিত কমিটি।
নতুন কমিটি অনুমোদন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা হাছনাইন রানা বলেন, ‘কলেজে নিয়মিত খেলাধুলার পরিবেশ বজায় থাকলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। এর ফলে তাদের পড়াশোনায় গতি আসবে এবং তারা একাডেমিক ক্ষেত্রেও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।’
নতুন নেতৃত্বের হাত ধরে তিতুমীর কলেজের ক্রিকেটের মান আরও বহুদূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
ডিবিসি/এমএনকে