ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা ও অধিকার সবার: খায়রুল কবির খোকন

ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা ও অধিকার সবার: খায়রুল কবির খোকন

সারা বাংলা

ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা ও অধিকার সবার: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

দেশে চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হলেও স্বার্থান্বেষী মহল তা বিঘ্নিত করতে ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য নেই; সবার ধর্মীয় চেতনা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই বর্তমানের মূল লক্ষ্য।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নরসিংদীর শ্রী শ্রী কান্দিমন্দি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খায়রুল কবির খোকন বলেন, ‘আমাদের নীতি হলো ধর্ম নিয়ে কোনো বিভাজন না করা ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সবার।’ দেশজুড়ে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলেও কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার তাগিদ দেন।

 

পূজায় সরকারের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দ ছিল ৪ কোটি টাকা, যা এবার বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। চালের বরাদ্দও মণ্ডপপ্রতি ৫০০ কেজি থেকে বৃদ্ধি করে ৬০০ কেজি করা হয়েছে। এছাড়া গত বছর সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা ছিল ২৮ হাজার, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৫টিতে। এই পরিসংখ্যানই প্রমাণ করে সনাতন ধর্মাবলম্বীরা বর্তমানে কতটা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।

 

শ্রী শ্রী কান্দিমন্দি দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় পূজা উদযাপন কমিটি ও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন