ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম ও ইমরান

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম ও ইমরান

রাজনীতি

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম ও ইমরান

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম নেতা নাঈম আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। 

 

এ ছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালের ২৭ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলায় তাঁর জন্ম।

 

অন্যদিকে, নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন