ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে ছেলের বাধা

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে ছেলের বাধা

সারা বাংলা

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে ছেলের বাধা

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১১৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নিজের বড় ছেলের বিরুদ্ধে।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাত ৯টার দিকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগী বৃদ্ধের নাম মুনসুর আলী। অভিযুক্ত তাঁর বড় ছেলে আব্দুল কাদির (৮০)। বৃদ্ধের ছোট ছেলে মোহাম্মদ আবু সাঈদ ও নাতি বাচ্চু মিয়া জানান, বার্ধক্যজনিত কারণে মুনসুর আলী মৃত্যুশয্যায়। বিনা চিকিৎসায় তাঁর শরীরে পচন ধরেছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিতে চাইলে বড় ছেলে আব্দুল কাদির ঘরের সামনে টিনের বেড়া দিয়ে পথ আটকে দেন। তাঁর দাবি, সম্পত্তির অংশ লিখে না দেওয়া পর্যন্ত বাবাকে চিকিৎসা নিতে দেবেন না। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের অনুরোধেও তিনি পথ ছাড়েননি।

 

এমনকি অভিযুক্ত বড় ছেলে আব্দুল কাদিরও দম্ভের সঙ্গে জানান, জমি লিখে না দেওয়া পর্যন্ত তিনি বাবাকে হাসপাতালে নিতে দেবেন না, এতে তাঁর জেল বা ফাঁসি হলেও কোনো আপত্তি নেই।

 

পরে উপায় না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞাকে জানান। ইউএনওর নির্দেশে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদের তত্ত্বাবধানে গ্রাম পুলিশের সহায়তায় বাড়ি থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন