অপরাধ
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি বিশেষ দল মাদারীপুরের ওই এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদারীপুর রাজৈর থানা পুলিশের একটি দল সিআইডিকে সার্বিক সহায়তা প্রদান করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় তাকে সফলভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সিআইডি সূত্র আরও জানিয়েছে, গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও মামলার তদন্তের স্বার্থে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে পুলিশ। জব্দকৃত এসব ডিভাইস ও আলামত যাচাই-বাছাই করে চক্রের সাথে জড়িত অন্যান্য তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
ডিবিসি/এফএইচআর