ডিবিসি নিউজdbcnews.tv

বাণিজ্য

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

বাণিজ্য

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৮ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রে খনিজ তেলের মজুত কমে যাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার (২১ অক্টোবর) অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০.৩৮ ডলারে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৪ শতাংশ বেড়ে ৯৯.১৮ ডলারে দাঁড়িয়েছে।

বাজার গবেষণা সংস্থা ডিবিএস-এর জ্বালানি গবেষণা প্রধান সুভ্র সরকার জানিয়েছেন, কাতার বা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আশা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এর পাশাপাশি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রকাশিত তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে তেলের মজুত হ্রাস পাওয়ার খবরের কারণেই মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

 

এদিকে তেহরানে পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে এক বৈঠকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের শর্ত পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তারা। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা কেপলারের তথ্যমতে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং ইরান এখন কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালী ছাড়িয়ে ওমান উপসাগরেও তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

 

অন্যদিকে, সৌদি আরবে সৌদি আরামকোর ইয়ানবু কেন্দ্র, শায়বাহ তেলক্ষেত্রসহ রিয়াদ ও আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আক্রমণ চালিয়েছে। পাশাপাশি ইয়েমেনি সরকারি বাহিনীর ওপর হুতিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধি মোকাবিলায় আন্তর্জাতিক রিফাইনারিগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন