বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করার পর তিনি রাজশাহী ত্যাগ করেছেন।
হঠাৎ করে বিভাগীয় কমিশনারকে এভাবে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করার কোনো সুনির্দিষ্ট কারণ সরকারি আদেশে উল্লেখ করা হয়নি।
সরকারিভাবে প্রশাসনিক কারণ বলা হলেও এই বদলির পেছনে প্রটোকল বা রাষ্ট্রাচার ভঙ্গের একটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা ৭টায় জনসভা শেষে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রটোকলের সারি ভেঙে হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে একটু বেশি ঝুঁকে পড়েন, যা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়।
ডিবিসি/এফএইচআর