বিবিধ
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’-এর নিউজ পার্টনার ডিবিসি নিউজ, আয়োজনে ইমেকার্স বাংলাদেশ

ঢাকায় আন্তর্জাতিক সংগীত তারকা ওটিলিয়ার লাইভ কনসার্ট আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ। এই আয়োজনের নিউজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডিবিসি নিউজ।
আন্তর্জাতিক সংগীত তারকা ওটিলিয়ার জনপ্রিয় গান ‘বিলিওনেরা’ বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত। এবার তাঁর লাইভ কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। কনসার্টটির নিউজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম পরিচিত সংবাদমাধ্যম ডিবিসি নিউজ।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিনোদন শিল্পে কাজ করে আসছে ইমেকার্স বাংলাদেশ। আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বিভিন্ন সংগীতানুষ্ঠান ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের বিনোদন উপহার দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চায় ইমেকার্স বাংলাদেশ। এই আয়োজনে ডিবিসি নিউজের নিউজ পার্টনার হিসেবে সম্পৃক্ততা কনসার্টটির সংবাদ প্রচার ও দর্শকদের কাছে অনুষ্ঠানসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাইম আশরাফ বলেন, ‘ইমেকার্স বাংলাদেশ সবসময়ই দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের বিনোদন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ। ডিবিসি নিউজকে এই আয়োজনের নিউজ পার্টনার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমরা আশা করি, এই কনসার্ট সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এবং বাংলাদেশের বিনোদন শিল্পকে আরও সমৃদ্ধ করবে।’
আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক সংগীত ও বিনোদনের সঙ্গে বাংলাদেশের দর্শকদের সংযোগ আরও দৃঢ় করাই তাদের অন্যতম লক্ষ্য। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ সেই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।
ডিবিসি/এমএনকে