ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালিত হবে। দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান। এতে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি পালন করা হবে।

 

এর আগে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু ছুটি ঘোষণাই নয়, ওই একই বৈঠকে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল।

 

মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন জারি করা হলো।

 

উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতিবছর দিনটিতে সাধারণ ছুটি কার্যকর থাকবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন